● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
জনপদ

খাল ও রাস্তার সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বারৈইডাঙ্গী খাল ও রাস্তার সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ, ভাড়া প্রদান এবং দখলকৃত জায়গা বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজার সংলগ্ন খাল ও রাস্তার সরকারি জায়গা দখল করে কেউ পাকা দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। আবার কেউ সেই দোকানঘর ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করছেন। এছাড়া কয়েকজন ব্যক্তি দোকানঘরসহ সরকারি জায়গার দখল অন্যদের কাছে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে সরকার খাল খনন কার্যক্রম শুরু করেছে। অপরদিকে চলছে খাল দখল।

স্থানীয়দের অভিযোগ, খালের জায়গা সংকুচিত হয়ে পড়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

এলাকাবাসীর মতে, সরকারি জায়গা দখলমুক্ত না করা হলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে না। পাশাপাশি রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কারণে জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি খাল ও রাস্তার জায়গা দখলমুক্ত করে অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি সম্পত্তি রক্ষা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা যায়।