● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
জনপদ

ময়মনসিংহে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা, গ্রেফতার দুই

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণার অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের হরিরামপুরের মৃত জীবন চৌহানের ছেলে বাদল চৌহান ও নগরীর দীঘারকান্দার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ফেরদৌস।

র‌্যাব সুত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারী দুপুরে ফুলপুর উপজেলার গোমগাঁও ইউনিয়নের মোঃ শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রোকসানা (৪২) তার বাবার বাড়ী কৃষ্টপুর হতে স্বামীর বাড়ি ফুলপুর থানাধীন গোমগাঁও যাওয়ার জন্য পাটগুদাম থেকে একটি সিএনজিতে উঠে। সিএনজির ভিতর চার জন প্রতারক আগেই বসা ছিল। উক্ত সিএনজির ভিতর হতে একজন প্রতারক মোছাঃ রোকসানা বেগমকে কোথায় যাবে বলে জিজ্ঞেস করে। তাদের জিজ্ঞাসাবাদে তিনি ফুলপুর যাবো জানাইলে প্রতারকরা বলেন, সিএনজিটি ফুলপুর যাবে। প্রতারকদের কথায় মোছাঃ রোকসানা উক্ত সিএনজিতে উঠে। সিএনজিটি পাটগুদাম ব্রীজের উপর উঠার পর ভেতরে থাকা প্রতারক বাদল চৌহান মোছাঃ রোকসানাকে বলেন, রাস্তার উপর পড়ে থাকা একটি ছোট ব্যাগের ভিতর সে ২টি স্বর্ণের বার পেয়েছে। বার দুইটি ৩ ভরি ওজনের এবং অনেক দামী। প্রতারক বাদল চৌহান আরো বলেন, মোছাঃ রোকসানার গলার চেইন, কানের দুল, মোবাইল এবং কিছু নগদ টাকা তাকে দিলে তার কাছে থাকা স্বর্ণের বার ২টি রোকসানাকে দিয়ে দিবে। রোকসানা তার কথায় বিশ্বাস করে তার কানের দুটি স্বর্ণের দুল (চার আনা), যার মূল্য অনুমান-১৬ হাজার ৫০০শ’ টাকা ও গলায় থাকা (আট আনা) স্বর্ণের চেইন, যার মূল্য অনুমান ৩৩ হাজার টাকা, একটি সিম্ফনি বাটন মোবাইল এবং নগদ ৫ হাজার টাকা প্রতারক বাদল চৌহানকে দিয়ে দেয়।

প্রতারক বাদল চৌহান তার কাছে থাকা স্বর্ণের বার দুইটি রোকসানাকে দেয়। রোকসানা স্বর্ণের বার দুইটি হাতে পেয়ে বুঝতে পারে বার দুইটি আসল স্বর্ণ নয়। রোকসানা উক্ত বার দুইটি তাকে ফেরত দিয়ে তার দেওয়া মালামাল ফেরত চায়। তখন সিএনজিটি দ্রুত গতিতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এতিমখানা মোড়স্থ জৈনক হারুন রশিদের বস্তার দোকানের সামনে পৌঁছাইলে সিএনজি থেকে প্রতারকগণ রোকসানার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে রোকসানা প্রতারক বাদল চৌহানকে ঝাপড়ে ধরে শৌর চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশে পাশের লোকজন এবং পাশে থাকা র‌্যাবের একটি টহল দল ও আশে পাশের লোকজনের সহায়তায় বাদল চৌহান ও মোঃ ফেরদৌস নামে দুই জন প্রতারকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকী ২ জন প্রতারক মালামাল সহ কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত দুই প্রতারক চক্রের হেফাজত হতে একটি সিএনজি ও প্রতারক বাদল চৌহান এর পকেট হতে একটি নীল বাটন মোবাইল ও ২টি স্বর্ণের বার সাদৃশ যার ওজন ৩৭ গ্রাম উদ্ধার করে জব্দ করে।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় স্বর্ণের সাদৃশ বার দিয়ে প্রতারনা করে বিভিন্ন মানুষের নিকট হতে টাকা পয়সা, স্বর্ণ অলংকার হাতিয়ে নেয়। তারা দীর্ঘদিন যাবৎ এই প্রতারণার ব্যবসা করে আসছিল । এই সমস্ত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

 

 

/শুভ /