বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
জনপদ

ময়মনসিংহে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৯ পিএম
কপি হয়েছে!

আজ ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ জেলার প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো: জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্হানীয় সরকার) মো: এরফানুর রহমান এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ায়ম্যানগণের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন।

 

//শুভ //