বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জ হাসপাতালের কোয়ার্টার থেকে দিবালোকে চুরি

জাগো ডেস্ক
প্রকাশ: ১ মার্চ ২০২২, ০৩:৫৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। মিনা আক্তার নামের এক সিনিয়র স্টাফ নার্স এর বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে।চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নার্স।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটে। মিনা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন।

মিনা আক্তার বলেন, সোমবার সকাল ৯টায় আমরা কর্মস্থলে চলে যাই। দুপুর ১টার দিকে আমার স্বামী দুপুরের রান্না করতে আসলে গেটের তালা খোলা ও ঘরের সব দরজা খোলা। পরে ঘরে ঢুকে দেখে সব এলোমেলো।

তিনি আরও বলেন, খবর পেয়ে বাড়িতে এসে দেখি আলমারিতে রাখা লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নেই। বিষয়টি থানায় জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান জানান, সীমানা প্রাচীর ভাঙ্গা থাকায় নিরাপত্তা ও প্রাইভেসি হামকির মুখে, এতোদিন ধরে বলার পরেও এইচইডি বিভাগ বিষয় টি আমলে নিচ্ছে না। নেশাগ্রস্থদের অবাধ ও বহিরাগতদের নিয়ন্ত্রণে পুলিশ বা আনসার খুবই জরুরি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।