বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে’তে শ্রদ্ধাঞ্জলি-সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১ মার্চ ২০২২, ০৫:১৮ পিএম
কপি হয়েছে!

কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এই সভা হয়।

ডিআইজি (ভারপ্রাপ্ত) অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল, কর্তব্যরত অবস্থায় নিহত পরিবারের সদস্য অনিমা দেবনাথ,জালাল উদ্দিন, নাজমুন নাহার রানী।

০১ মার্চ ২০২২ তারিখ মঙ্গলবার কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উপলক্ষ্যে পুলিশ লাইন্স, ময়মনসিংহে শ্রদ্ধাঞ্জলি-সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এর আগে পুলিশ লাইন্স, ময়মনসিংহে অবস্থিত”চেতনা অম্লান” -এ কর্তব্য পালনকালে নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় ০১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে কর্তব্য পালনকালে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করা হয়।