২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বেড়াতে এসে মামার হাতে খুন সায়মা ও তৃপ্তি 

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৭ মার্চ ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মামার। এ ঘটনায় খুনিকে মাহাবুব (২১) আটক করেছে স্থানীয়রা। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। লোমহর্ষক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

নিহত শিশুরা হলেন- সায়মা (৫) ও তৃপ্তি (৪)। তারা সম্পর্কে খালাতো বোন। প্রায় ৭/৮ দিন আগে তারা নানার বাড়ী বেড়াতে এসেছিল। এর মধ‍্যে শিশু সায়মা নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির কন‍্যা। অপরদিকে শিশু তৃপ্তি নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির কন‍্যা।

 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকারীকে আটক করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৭ মার্চ ২০২২

বেড়াতে এসে মামার হাতে খুন সায়মা ও তৃপ্তি 

লিংক কপি হয়েছে!