২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

আজ মঙ্গলবার (০৮ মার্চ ২০২২) জেলা জেলা শিল্পকলা একাডেমি ময়মনসিংহ-এ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে বাংলাদেশের সফলতা সম্পর্কে আলোচনা করেন এবং টেকসই আগামীর জন্য নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লিংক কপি হয়েছে!