বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নিকলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:২৩ এএম
কপি হয়েছে!

জেলার নিকলী উপজেলায় বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে সাহাদাত হোসেন (২) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শাহাদাত উপজেলার নিকলী নয়াহাটি গ্রামের তাবির হোসেনের ছেলে।

জানাগেছে, গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিশুটি চাচীর ঘরে খেয়ে সবার অলক্ষ্যে নিজ বাড়ীর পিছনে বিলের পানিতে পড়ে যায়।পরিবারে লোকজন অনেক খোঁজাখুঁজি করে সকাল আটটার বিলের পানিতে ভাসমান অবস্হায় শিশুটির লাশ দেখতে পায়। এলাকাবাসী পানি থেকে তুলে নিকটস্থ নিকলী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যাতা স্বীকার করেন।