বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

তারাকান্দায় টিউবওয়েলের গর্তে পরে দুই শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫:১৯ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাকনী ইউনিয়নে দুগাছি গ্রামে টিউবওয়েলের গর্তের জমে থাকা পানিতে ডুবে দু’বোনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ওই দুই শিশু সম্পর্কে চাচাতো জেঠাতো বোন হয়। দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে রৌজামনি(২) ও রুবেল মিয়ার মেয়ে সানজিদা আক্তার রাইসা (৩)।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় বাড়ির আঙ্গিনায় খেলার ছলে টিউবওয়েলের জমানো পানি তিন/চার ফুট গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন শিশু দুই জনকে খোঁজতে শুরু করে। খোঁজা খুজির পর ওই গর্তে তারা শিশু দুইজনের লাশ ভাসতে দেখে। আর ওই মর্মান্তিক মৃতুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, এ ঘটনায় অপমৃত্যু একটি মামলা দায়ের করা হয়েছে,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।