২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ভুল ওষুধ সেবনে নবজাতকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ ২০২২

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মায়ের দেয়া ভুল ওষুধ সেবনে ৩ দিনের নবজাতকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সরিষা ইউনিয়নে মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি পিতা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শফিকুল ইসলাম (২৮) এর বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি গত শনিবার (১২ মার্চ) তার নানার বাড়িতে জন্মগ্রহণ করে। গতকাল তার মা তাকে ভিটামিন খাওয়াতে গিয়ে ভুলবশত তার নানার পয়জনিং এর ওষুধ খাইয়ে দেন। পরবর্তীতে অবস্থা বেগতিক হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নি।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৬ মার্চ ২০২২

ঈশ্বরগঞ্জে ভুল ওষুধ সেবনে নবজাতকের মৃত্যু

লিংক কপি হয়েছে!