বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, আহত-১

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০১:৫১ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের সাথে মালবাহী ট্রাক আঘাত হানে। এতে ট্রাকের হেল্পার মোঃ সাব্বির (২২) গুরুতরভাবে আহত হয়।

শুক্রবার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। গালাহার নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের হেল্পার মোঃ সাব্বির গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত হেল্পার কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।