বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ফখরুল ইমাম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৫:২৬ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জাটিয়া ইউনিয়নের সুটিয়া বাজারে নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে তিন কোটি আটত্রিশ লাখ টাকা ব্যয়ে ৪-তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২-তলা মার্কেটের এ ভবন নিমার্ণ কাজের উদ্বোধন করেন স্থানীয়দ সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (ময়মনসিংহ বিভাগ) ফখরুল ইমাম।

এসময় জাতীয় পার্টির জাটিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল গনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হাদি, ইউপি চেয়ারম্যান শামছুল হক জন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, ইউনিয়ন আ’লীগের নেতাকর্মী ও কাজের দায়িত্বে থাকা ঠিকাদার বাসেদ প্রকৌশলী প্রমূখ।