বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে নেত্রকোনা সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১১:৩১ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে নেত্রকোনা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ শহরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নেত্রকোনার এসএসসি, এইচএসসি, দাখিল, পরীক্ষার ফলাফল জিপিই(A+) সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ-নেত্রকোনা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনসহ অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা সমিতির সভাপতি দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী।এসময় সাধারণ সম্পাদক হাবিবুরজ্জামান খুররম,নাসিমা আক্তার, মাঈনুল ইসলাম সেলিম, সৈয়দ রায়হান, কাজী মুখলেস, আমিনুল ইসলাম মন্টু, খোরশেদ আলম, তোফায়েল আহমেদ, ডাঃ আনোয়ারজ্জামান রুমেল, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান আরও অনেকে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতির মাঝে সুন্দর ভাবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।

বক্তব্যে নেত্রকোনা সমিতি নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দরা নেত্রকোনার উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এরপর প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানান, ওনি ওনার সাধ্যমত চেষ্টা করবেন এবং নেত্রকোনার উন্নয়নে যতটুকু সম্ভব তিনি তাদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।