বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আজ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৩:৫৫ পিএম
কপি হয়েছে!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সেই ইসলামিক ফাউন্ডেশনের আজ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর ও খতমে কুরআনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাঙ্গন থেকে এ র‌্যালী শুরু হয়। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কুরআন খতম দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইসলামিক ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ শাখার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।