বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টি’র প্রতিবাদ কর্মসূচি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৮:৩০ পিএম
কপি হয়েছে!

সারা দেশে চলমান দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ময়মনসিংহে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরী’র টাউন হল সংলগ্ন জাতীয় পার্টির জেলা অফিস সুন্দর মহল থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মুখে এসে শেষ হয়।

পরে সেখানে এক মানববন্ধন মানব বন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয। সহস্রাধিক জনতা দ্রব্যমূল্য কমানোর দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দিতে থাকে। জেলা, মহানগর ও উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় ডাঃ কে আর ইসলাম, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাব্বির হোসেন বিল্লাল, শরিফুল ইসলাম, সদর উপজেলার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া, জেলা যুব সংহতির সভাপতি আফজাল হোসেন, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিক প্রমূখ। বক্তাগণ চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোর জোড় দাবি জানান।