২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বাজারে ডোনেট বক্স: সামর্থ্য না থাকলে ফ্রিতে নিয়ে যান সবজি

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ ২০২২

সবজির দোকানে টানানো ফেস্টুনে লেখা যাদের সামর্থ্য আছে, তারা ডোনেট বক্সে সবজি রাখবেন। আর যাদের সবজি কেনার টাকা নেই, তারা ডোনেট বক্স থেকে সবজি নিতে পারেন। দোকানের বাইরে রাখা প্লাস্টিকের ক্যারেট বক্সে ক্রেতারা সাধ্যমতো সবজি রেখে যাচ্ছেন। আর সামর্থ্যহীনরা নিচ্ছেন প্রয়োজনমতো।

ময়মনসিংহে নগরীর নতুন বাজারে দুস্থ অসহায় মানুষদের জন্য এমন ডোনেট বক্স চালু করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক জনাব নওশেল আহমেদ অনি।

 

এই মানবিক উদ্যোগের বিষয়ে ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি জাগো বুলেটিনকে বলেন, ‘বর্তমান বাজারে সবজিসহ অন্য নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। বেশি দাম দিয়ে সমাজের অনেক মানুষের সবজি কেনার সামর্থ্য নেই। আবার অনেক মানুষ লজ্জায় কাউকে বলতেও পারেন না। আবার সবজি জাতীয় পণ্যে কেউ কাউকে সাহায্যও করেন না। এই পরিস্থিতিতে যারা অসহায়দের জন্য সবজি দান করতে ইচ্ছুক এবং যারা সবজি কেনার সামর্থ রাখেন না তাদের জন্যও বিভিন্ন সবজির দোকানে সবজির ডোনেট বক্স চালু করেছি।সামর্থবান মানুষ নিজের সাধ্যমতো ডোনেট বক্সে সবজি রাখেন এবং অসহায় মানুষ এখান থেকে সবজি বিনামূল্যে নিয়ে যাচ্ছেন।

সবজি নিয়ে যাওয়া সময় এক নারী বলেন, এক থলে ভরে সবজি নিয়ে বাড়ি ফিরছি। খুব বেশি খুশি হয়েছি।যারা কোনো টাকা ছাড়া আমাদের থলেভর্তি সবজি দিলেন, তাদের জন্য দোয়া করি।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৩ মার্চ ২০২২

বাজারে ডোনেট বক্স: সামর্থ্য না থাকলে ফ্রিতে নিয়ে যান সবজি

লিংক কপি হয়েছে!