বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ পলিথিনের চোখ রাঙানো ঠেকাতে প্রশাসনের নেই কোন উদ্যোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১১:৫৬ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পলিথিন ব্যাগ বর্জন করে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে নেই কোন অভিযান, ফলশ্রুতিতে উপজেলার বিভিন্ন বাজার গুলো প্লাবিত হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগে। প্রতিনিয়ত বাজার বহনকারী শপিংব্যাগসহ উপজেলার হাট-বাজারের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যসামগ্রীর সঙ্গে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ফ্রি দেয়া হচ্ছে। যত্রতত্র ব্যাগ ফেলে দূষিত করা হচ্ছে পরিবেশ।

 

ঈশ্বরগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন গুলো প্রত্যক্ষ করলে দেখা যায়, হাট-বাজারগুলোতে বিস্তার হচ্ছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। প্রশাসনের কোন তৎপরতা না থাকায় এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। কাঁচা বাজার, মুদির দোকানসহ ছোট-বড় সব দোকানে চলছে পলিথিন ব্যবহার।

 

উপজেলা কার্যালয় থেকে জানা যায়, ২০১৯ সালে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বারংবার অভিযান পরিচালনা করে। এতে ঈশ্বরগঞ্জ উপজেলাকে পলিথিন মুক্তের ঘোষণা করা হয় এবং বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার প্রচারে লিফলেট বিতরণ করা হয়েছিল।

 

এ বিষয়ে কয়েকজন ক্রেতা জানান, পলিথিন নিষিদ্ধ জেনেও ভুল করে বাজারের ব্যাগ না নিয়ে আসায় পলিথিন ব্যবহার করছে।

 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, পলিথিনের উৎপাদন কেন্দ্র যদি সরকার বন্ধ করা ব্যবস্থা করেন এবং নিয়মিত অভিযান পরিচালনা করেন তাহলে বাধ্য হয়েই পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করবে সবাই।

 

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সকলকেই সচেতন হওয়া দরকার। এছাড়া পলিথিনের বিরুদ্ধে আবারো দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।