২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স অনুষ্ঠিত। 

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

দেশের প্রাণিসম্পদ সেক্টরের অন্যতম প্রধান প্রতিষ্ঠান নারিশ নিবেদিত স্মার্ট এগ্রিটেক, স্মার্ট কৃষিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয় ।

 

 

 

ময়মনসিংহের নগরীর উমেদ আলী মাঠে ২৪-২৬ মার্চ ৩ দিনব্যাপী স্মার্ট এগ্রিটেক মেলার কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও এডঃ তারেক স্মৃতি অডিটরিয়াম (টাউন হল) এ কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

 

উক্ত মেলায় উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি।

 

উক্ত মেলায় ডায়মন্ড স্পন্সর ছিলেন এসিআই লিঃ, মেটাল এগ্রো লিঃ, আবেদীন গ্রুপ গোল্ড স্পন্সর হিসেবে থাকবে ইয়ন গ্রুপ, হামদর্দ এং সিলভার স্পন্সর হিসেবে থাকবে এসকোর্ট বাংলাদেশ, ইফাদসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ।

 

গ্রীন ইনোভেশন টেকনোলজি ফার্ম এর আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

 

এদিকে , দেশের স্বনামধন্য বিভিন্ন এগ্রোবেইজড প্রতিষ্ঠান ২৪-২৬ মার্চ ৩ দিনব্যাপী এই স্মার্ট এগ্রিটেক মেলায় অংশগ্রহণ করেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

ময়মনসিংহে আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স অনুষ্ঠিত। 

লিংক কপি হয়েছে!