বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে মিশুক চালককে হত্যার দুই আসামি গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৬:৫১ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের নান্দাইলে মিশুক চালককে হত্যা করে মিশুক গাড়ি ছিনিয়ে নেয়া ঘটনার দুই মাস পর ডিবি পুলিশ ঘটনার উদঘাটন করেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে সোমবার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নাজমুল হাসান ডিপজল (২৫) ও মোশারফ হোসেন (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষিবিদ ফজলে রাব্বি জানিয়েছেন, যাত্রী বেশে অজ্ঞাত কয়েকজন গাড়ি ছিনতাই চক্রের সদস্য গত ১৮ জানুয়ারী রাতে নান্দাইল উপজেলা সদর থেকে মিশুক গাড়ি ভাড়া করে এলোপাথারী ঘুরতে থাকে। এক পর্যায়ে চরশ্রীরামপুরে নির্জন এলাকায় গিয়ে চালক মন্নাফ আলী ওরফে মনিরকে(৫৫) শ্বাসরুদ্ধ করে হত্যার পর সড়কের পাশে লাশ ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায়।

পরদিন স্থানীয় লোকজন সড়কের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিচয় বিহীন লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে মর্গে পাঠায়। এ ঘটনায় নান্দইল থানায় ৩০২/৩৯২/২০১/৩৪ধারায় একটি হত্যা মামলা-২০(০১)২২ রুজু হয়।

মামলা তদন্তসহ দ্রুততম সময়ে রহস্য উদঘাটন ও খুনীচক্রকে গ্রেফতারে পুরিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ডিবি দায়িত্ব দেন। পুরিশ সুপারের নির্দেশে ডিবির একটি টিম দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার রহস্য উদঘাটন এবং অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করে গতরাতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত নাজমুল হাসান ডিপজল ও ত্রিশালের বালিপাড়া থেকে মোশারফ হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি আরো বলেন, এ হত্যাকান্ডে মোট ৫ জন জড়িত রয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ি ত্রিশাল উপজেলায়।

ডিবির সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন জানান, এ হত্যাকান্ডে ৫ জন জড়িত রয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বিকার করেছে। পুলিশের টিম মাঠে রয়েছে। আশা করছি অতি অল্প সময়ের মধ্যে বাকি তিনজনকে গ্রেফতার করা সম্ভব হবে।