বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

লংগদুতে জরাজীর্ণ ভবনে বেড়ে উঠছে বট বৃক্ষ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১১:৪০ এএম
কপি হয়েছে!

লংগদু উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে পুরাতন এবং ব্যবহার অনুপোযোগী পরিত্যাক্ত ভবনে বেড়ে উঠছে বট বৃক্ষ।

লোকশ্রুতিতে জানা যায়, এই ভবনে ১৯৮৬/’৮৭ সালের দিকে বাস করতো সরকারী গুদামের কর্মকর্তা কর্মচারীগন।

দীর্ঘদিন ভবনটি ব্যাবহার না করায় অযত্নে অবহেলায় নেই কোন দরজা জানালার কাঠের চিহ্ন এবং ইট পাথর ব্যতিত অন্য কোনো সরঞ্জাম, এমনকি উপরে নেই ছাদ কিংবা টিনের চালা।

তবে মানুষের ব্যবহার অনুপযোগী হলেও বিরাজ করছে প্রাকৃতিক সৌন্দর্যবৃদ্ধি কারক সবুজ পাতার জীবন্ত গাছ।

বিষ্ময়কর জরাজীর্ণ এই ভবনে একটি নয়, বেড়ে উঠছে বিশাল আকৃতির দুটি গাছ বট বৃক্ষ। বিশাল দেহের এক একটি গাছে শিকড় ছড়িয়ে দিয়ে এমন হয়েছে যেন ভবনটিই এখন গাছ আঁকড়ে টিকে আছে।