বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

বিয়ের জন্য প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান!

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ০৩:১৯ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া থানাধীন মন্ডলাদাম গ্রামে সেনা সদস্যর বাড়ীতে বিয়ের দাবিতে তার প্রেমিকা অনশন

সরেজমিনে গিয়ে জানা যায়, গত (১ এপ্রিল) শুক্রবার বিকেলে ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সেনা সদস্য, ইব্রাহীম খলিলের বাড়ীতে বিয়ের দাবিতে তার প্রেমিকা অবস্থান নেয়।

মেয়েটি দাবি করে গণমাধ্যমকর্মীদের বলেন, সেনা সদস্য ইব্রাহিম খলিলের সঙ্গে যশোর ক্যান্টনমেন্টের চাকরিরত অবস্থায় দীর্ঘ আড়াই বছর ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠেছে। প্রেমের সম্পর্কের জেরে ঐ সেনা সদস্য বিভিন্ন সময় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়ে মেয়েটি সাংবাদিক সহ এলাকা বাসিকে জানিয়েছে।

মেয়েটির দাবি তাকে সেনা সদস্য বিয়ে করবে বলে ঘটনার দিন মোবাইল ফোনে তাকে তার বাড়ীতে আসতে বলে। তার কথা মতো মেয়েটি সেনা সদস্যের বাড়ীতে আসলে ঐ সেনা সদস্য তার সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর পরে পরিবারের চাপে কৈৗশলে বাড়ী থেকে পালিয়ে গিয়ে আত্ম গোপনে করেন।

এ সময় মেয়েটিকে তার পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে এবং মেয়েটিকে বাড়ী থেকে জোর পূর্বক বের করে দেয়ার জন্য শারীরিক নির্যাতন চালায়। উপায়ন্তর না পেয়ে মেয়েটি বাড়ীর উঠানে আশ্রয় নেয় এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ সাংবাদিকদের নিকট সুবিচার চেয়ে একটি লিখিত আবেদন করে।

এমতাবস্থায় ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিপ্রায়ে একটি স্থানীয় মহল বিভিন্ন ভাবে দেনদরবার চালায়। কিন্তু মেয়েটি বিয়ের দাবিতে অনড় থাকায় তাদের দেনদরবার সফলতার মুখ দেখেনি। অভিযুক্ত সেনা সদস্য ইব্রাহীম খলিলকে একাধিক বার মুঠোফোনে চেষ্টা করলেও পাওয়া যায় নি।

স্থানীয় ইউপি সদস্য আনার আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি জেনেছি। তবে এ ঘটনা মেয়ের পরিবার থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করে নাই।

২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, মেয়েটির বাড়ী যেহেতু ১নং রুহিয়া ইউনিয়নে সেহেতু আমি রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবুকে বিষয়টি জানিয়েছি। অভিযুক্ত সেনা সদস্য ইব্রাহীম খলিলের চাকুরি বিধি অনুযায়ী বিয়ের বয়স না হওয়ায় আমরা ঘটনাটি স্থানীয় ভাবে দুই চেয়ারম্যান মিলে মীমংসার উদ্যাগ গ্রহন করেছি।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহীদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, বিষয়টি দেখতেছি।