বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ভোলায় আখক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ০৩:৩১ পিএম
কপি হয়েছে!

ভোলার দৌলতখনে আবু তাহের (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (পহেলা

এপ্রিল) সকালে উপজেলার চর খলিফা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলিম পাটোয়ারী বাড়ি সংলগ্ন একটি
আখ খেতে এ মরদেহ উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ। নিহত আবু তাহের উপজেলার চরখলিফা ইউনিয়নের বাসিন্দা ছাদেক হোসেনের ছেলে।

দৌলতখান থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন খান
বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা আখ খেতে ওই ব্যক্তির মরদেহ দেখতে
পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেল এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।