বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

সাভারে ক্যাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ০৩:৪৩ পিএম
কপি হয়েছে!

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় রোববার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে একটি ক্যাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দেয়।এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে পিকআপ ভ্যান চালক রাজু মিয়া (২৮) মারা যায। নিহত রাজু মিয়া নোয়াখালী বেগমগঞ্জের রুস্তম আলীর পুত্র।

পরে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এদিকে গুরুতর আহত পিকআপ ভ্যানের হেলপার শাকিল (২২) এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। সে ধাইরাই উপজেলার ধানতারা এলাকার সামছুল মিয়ার ছেলে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে। মহাসড়ক থেকে যান দুটি উদ্ধার করা হয়েছে।