বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফরিদপুরে বেপরোয়া ট্রলিও চাপায় শিক্ষার্থীর মৃত্যু : ঘাতকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবী সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ০৫:১৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর সবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র নাঈম শেখ (১৩), বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় মৃত্যুর ঘটনায় চালকের শাস্তি ও শিক্ষার্থীসহ সকলের জন্যে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গেরদা বাজারের বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে তারা কিশোর নাঈম শেখের মৃত্যুর ঘটনাকে নির্মম জানিয়ে শোক প্রকাশ করেন। এসময় তারা ওই ট্রলির চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবী জানান।

উল্লেখ্য, গত ৩১ মার্চ দুপুরে ওই ছাত্র স্কুল থেকে বাই সাইকেল যোগে বাড়ী ফেরার সময় স্কুলের অদুরে দীঘিরপাড় মোড় এলাকায় বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে নিহত হন। এসময় স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত নাঈম একই উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের সেকেন্দার শেখের ছোট পুত্র। বাবা সেকেন্দার শেখ পেশায় দিনমজুর।