বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ করলেন আমিনুল ইসলাম

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ০৮:০৭ পিএম
কপি হয়েছে!

গাজীপুরের শ্রীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।

প্রায় তিন শতাধিক পরিবারের কাছে পৌছে দেন ইফতার সামগ্রী।

ইফতার সামগ্রী বিতরণ কালে আমিনুল ইসলাম বলেন, দীর্ঘ ২০ বছরের ধারাবাহিকতায় এ বছরও গাজীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও উপজেলা বিভিন্ন অঞ্চলে রমজান উপলক্ষে অসহায় ও হতদরিদ্র রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের সেবা করে যাব এবং তাদের পাশে থাকবো। মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই আমার একমাত্র একমাত্র লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার “গ্রাম হবে শহর” বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে এবং সকল কে সাথে নিয়ে গাজীপুর ইউনিয়নকে একটি বসবাস যোগ্য আধুনিক ডিজিটাল উন্নয়নশীল মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলতে সকলের সহযোগিতা ও দোয়া চাই।

রবিবার (৩ এপ্রিল) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট, বাশঁবাড়ি, নয়াপাড়া, ভুতুলিয়া, ধনুয়া, নগরহাওলা, নিজমাওনা, ফরিদপুর সহ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।