২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নীলফামারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চিকিৎসকের

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৩ এপ্রিল ২০২২

নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার (০৩এপ্রিল) দুপুরে সদর উপজেলার সোনারায়ের খয়রাত নগর রেলস্টেশনের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

নিহত পল্লী চিকিৎসকের নাম আবু তালহা (৪৫)।

তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার হাসিমপুর গ্রামের আলহাজ্ব শামসুল হকের ছেলে। তার খানসামার মানিকগঞ্জ বাজারে একটি ফার্মেসী রয়েছে। বাড়িতে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম। তিনি বলেন, নিহতের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের বড় ভাই আবু বক্কর সিদ্দিক বলেন, আমার দুই ভাই গরু কেনার জন্য বাড়ি নীলফামারীর কালীতলা হাটের উদ্দেশে বের হয়। তারা গল্প করতে করতে মোটরসাইকেল ছালাচ্ছিলেন। খয়রাত নগর স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছোট ভাই আবু তালহা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত হয় আরেক ভাই উমর ফারুক (৪০)। ছোট ভাই উমর ফারুক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম কিবরিয়া বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৩ এপ্রিল ২০২২

নীলফামারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চিকিৎসকের

লিংক কপি হয়েছে!