বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের মাসব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১১:১৯ পিএম
কপি হয়েছে!

রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে রাস্তাঘাটে চলাচলরত রোজাদারদেরকে বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে সাভারের সামাজিক সংগঠন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন। চলাচলরত যানবাহন যেমন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার যাত্রীরাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত।

রোববার (৩ এপ্রিল) বিকেলে রমজানের প্রথম দিনে সাভারের হেমায়েতপুর এলাকায় ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় স্থানীয় আলেম-ওলামা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বেসরকারি সামাজিক সংগঠন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের প্রথম দিন পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করবে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন।

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে চলবে এই কর্মসূচি।