বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

স্বেচ্ছাসেবী সংগঠনের ৩০℅ মূল্য ছাড়ে নিত্যপণ্য বিক্রি

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১১:২২ পিএম
কপি হয়েছে!

রমজান মাস জুড়ে ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশ ভাগ মুল্য ছাড়ে নিত্যপণ্য বিক্রি উদ্যোগে পণ্য বিক্রি শুরু করেছে সংগঠনের সদস্যরা।

রবিবার (৩ এপ্রিল) জেলা শহরের আমতলী এলাকায় আনুষ্ঠানিকভাবে পন্য বিক্রির উদ্ভোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এসময় শ্রমজীবী অতি দরিদ্র ও মধ্যবৃত্ত মানুষ নিজের ইচ্ছেমত পণ্য ক্রয় করেন। প্রথম দিন নিদ্যপণ্য হিসেবে বিক্রি করা হয়েছে চাল, ডাল, আলু, তেল, চিনি, ডিম, লবণ, সাবানসহ এগারটি পণ্য। প্রতিটি পণ্যে ত্রিশ ভাগ ছাড় পাওয়ায় খুশি স্থানীয়রা।

উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সংগঠনের উদ্যোগে রমজান মাসে এমন উদ্যোগ গ্রহন সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আসবে। এই সংগঠনের জেলা প্রশাসনের জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগীতার আশ্বাস দেন জেলা প্রশাসক। সেই সাথে সংগঠনের সাথে জড়িতদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনের প্রধাণ উপদেষ্টা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপদেষ্টা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ডাঃ সুবেন্দ্র নাথ, ফারুক হোসেন জুলু, সংগঠনের সভাপতি সুজন খান, সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক আরাফাত সাগরসহ সংগঠনের নেতা ও সদস্যরা ছাড়াও অনেকে।

এসময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস জুড়ে ত্রিশভাগ ছাড়ে প্রতিদিন সকাল এগারোটা থেকে দেড় ঘন্টা পণ্য বিক্রি করা হবে। একই সাথে একইস্থানে প্রতিদিন অসহায় শতাধিক মানুষকে বিকেলে পাঁচটা থেকে ইফতার বিতরণ করা হবে।