বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ভোলায় ইসমাইল বেকারির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ০৩:১৮ পিএম
কপি হয়েছে!

ভোলা সদর উপজেলার ইসমাইল বেকারির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছোট আলগী এডঃ ইউনুস মিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন উক্ত প্রতিষ্ঠানের কারখানা ও তার নিজ বাড়ির প্রাঙ্গনে ৫শ অসহায় পরিবারের মাঝে উপহার হিসেবে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ডাল, তৈল, চিনি, আলু, পেঁয়াজ, ছোলা, মুড়ি, চিড়া, লুঙ্গি, শাড়ি, থ্রী পিচ ১১ প্রকারের আইটেম তাদের মাঝে বিতরণ করেন।

উক্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন ইসমাইল এর সভাপতিত্বে ও মোঃ জিহাদের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল বেকারি ও ইসমাইল ফাস্টফুড এর প্রতিষ্ঠাতা (মালিক) আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।