বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নীলফামারীতে চাকায় শাড়ি জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ০৪:৪৫ পিএম
কপি হয়েছে!

নীলফামারী জেলা সদরের হাজীগঞ্জে ভ্যানের চাকার সঙ্গে শাড়ির আচল প্যাঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রতিমা রানী (২৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) সকাল ৮ টার দিকে গোড়গ্রাম ইউনিয়নের লক্ষ্মীরবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।প্রতিমা রানী গোড়গ্রাম ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকার নারায়ণ চন্দ্রের স্ত্রী। আর্টিশান বিডি লিমিটেড নামের একটি পাপস তৈরির কারখানায় কাজ করতেন তিনি।

এলাকাবাসী জাগো বুলেটিন কে জানায়, সকাল ৮টার দিকে কয়েকজন ভ্যানে করে কারখানায় যাচ্ছিলেন। পথে ভ্যানের চাকায় শাড়ির আচল প্যাঁচিয়ে গেলে প্রতিমা রাস্তায় পড়ে আহত হন। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভ্যানের চাকার সঙ্গে শাড়ির আচল প্যাঁচিয়ে গলায় ফাঁস লেগে একজন নারী শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ ঘটনায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।