বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়ায় ইয়াং স্টার ক্লাবের ইফতার অনুষ্ঠান

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ০৭:১৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবগঞ্জ বাজারের জামিয়া রাহমানিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় ইয়াং স্টার ক্লাব।

সোমবার (৪ এপ্রিল) মাদ্রাসা কক্ষে ক্লাবটির সাধারণ সম্পাদক রিফাত আহমেদ রিজভীর তত্বাবধানে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা হাফিজুল ইসলাম, সহ সভাপতি আঃ সামাদ, ক্রীড়া সম্পাদক শ্রী বাঁধন চন্দ্র, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য নিপুন, শাওন, আলমগীর, দুলাল, সিয়াম, সজিব, শরিফ, আজমীর ও আশিক প্রমুখ।