বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২২, ০৩:১১ পিএম
কপি হয়েছে!

 

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আজ ৫ এপ্রিল ২০২২ খ্রি তারিখে ময়মনসিংহে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, ময়মনসিংহ এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম। তিনি নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক তুলে ধরে সকল ব্যবসায়ীদের রমজানে ভেজাল খাদ্য উৎপাদন এবং বিক্রয় থেকে দূরে থাকার নির্দেশনা দেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন এ ধরনের একটি সচেতনতা মূলক প্রশিক্ষণ আয়োজনের জন্য।

প্রশিক্ষণ কর্মসূচিতে নিরাপদ খাদ্য সম্পর্কিত প্রেজেন্টেশন প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ আতিকুর রহমান।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল মালিক সমিতির প্রতিনিধি এবং জেলা পর্যায়ের খাদ্য ব্যবসায়ীগণসহ প্রমুখ।

অনুষ্ঠানটি সকলের সাবলীল অংশগ্রহণের মাধ্যমে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলে একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়,ময়মনসিংহ এর পক্ষ থেকে রমজানে খাদ্য ব্যবসায়ীদের পালনীয় বিষয়াবলি সম্পর্কিত বিভিন্ন লিফলেট এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।