বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে সমন্বয় সভা করলেন হাইওয়ে পুলিশ

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২২, ০৩:২৮ পিএম
কপি হয়েছে!

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট মুক্ত মহাসড়ক নিশ্চিত করার লক্ষে  বাস ও ট্রাক মালিক সমিতি, মহাসড়ক সংলগ্ন হোটেল প্রতিনিধি শ্রমিক ইউনিয়ন ও কমিউনিটি পুলিশের সদস্যদের সাথে সমন্বয় সভা  করা হয়েছে। মঙ্গলবার (৫ই এপ্রিল) সকাল ১১ টার দিকে হাটিকুমরল গোলচত্বর এলাকায় হাজী ইমান আলী কমপ্লেক্স এর হল রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুর রহমান, এ এসপি হরেশ্বর রায়।

প্রধান অতিথির বক্তব্যে এসপি শাহাবুদ্দীন মুনশী বলেন,এবারের ঈদুল ফিতরে উত্তরাঞ্চলের ঘর মুখো মানুষের নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ ভুমিকা পালন করবেন। তিনি মহাসড়কের যানজটের কারন গুলো চিহ্নিত করে পুলিশ সকলের কাছে সহযোগিতা চান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,টি আই এ্যাডমিন সিরাজগঞ্জ জেলা মোঃ সালেকুজামান খান,সলঙ্গা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা আব্দুল কাদের জিলানী,হাটিকুমরু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান,টি আই রফিকুল ইসলাম,বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোসাদ্দেক আলী,সিরাজগঞ্জ বাস মালিক সমিতির রোমান আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল  ইসলাম,ফুড ভিলেজ প্লাস হোটেলের ম্যানেজার সাগর আহম্মেদ, মায়ের আচল হোটেলে মালিক আনিসুর রহমান মিন্টুসহ অনেকে।