বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফরিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবীতেমা নববন্ধন অনুষ্ঠিত 

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২২, ০৫:৪৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচার এবং অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলের নীতিমালার   দাবিতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে  মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (৫ই এপ্রিল) আলিয়াবাদ ইউনিয়ন এ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলিয়াবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে উৎসর্গ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনে  মানববন্ধনের আয়োজন করে।

এতে  নাজমুল হাসান ফাহিম এর সভাপতিত্বে নাঈম হত্যার বিচার, অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবী জানানো হয়।

এ সময় মানববন্ধনে  সাদিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হাসান ইলিয়াস, সাদিপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইকরাম শিকদার, নিহত নাঈম এর বড় ভাই নাজমুল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সড়ক ও মহাসড়কে যান চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধি করার জোর দাবি জানান।একই সাথে নিহত নাইমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ‌ তারিখে সদর উপজেলার গেরদা এম এ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাটি ভর্তি ট্রালির চাপায় সাইকেল চালক  শিক্ষার্থী মোঃ নাঈম নিহত হয়েছিল।