বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

মানিকছড়িতে ব্যবসায়ি নিখোঁজ, পরিবারের দাবী অপহরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ০৫:৪৬ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাড়িছড়া এলাকা থেকে আবদুল কাদের (৪৫) নামের এক ব্যবসায়িকে সন্ত্রাসী অপহরনের খবর পাওয়া গেছে।

তবে পরিবারের দাবী সন্ত্রাসী কর্তৃক অপহরণ করা হয়েছে ঐ ব্যক্তিকে।

ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অপহৃত আবদুল কাদের প্রকাশ মইগ্গা কাদের খাড়িছড়া দোকান হতে বাড়ির উদ্দ্যোশে রওয়ানা হয়ে আর বাড়ি ফেরেনি। পরে রাতে ও সকালে খোঁজাখুঁজির পর খাড়িছড়া মন্দির সংলগ্ন জঙ্গলে তার ব্যবহৃত মোটরসাইকেল (নাম্বারবিহীন), জুতা, স্কস্টেপ ও একটি দড়িসহ বেশ কিছু আলামত উদ্বার করা হয়।

তবে নিখোঁজ আবদুল কাদেরকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের দাবী।

মানিকড়িথানা ওসি শাহনুর আলম জানান ঘটনা শুনেছি ঘটনাস্থলে আমার তদন্তকারী কর্মকর্তা গিয়েছে। আসলে বিস্তারিত জানানো হবে।