২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মোংলায় ইফতার সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৬ এপ্রিল ২০২২

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় সেচ্ছাসেবী সংগঠন “সাহেবের মেঠ সমাজ কল্যাণ যুব সংঘ’র” উদ্যেগে এতিম, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) বিকালে সাহেবের মেঠের বিভিন্ন এলাকা ঘুরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সেচ্ছাসেবী সংগঠন “সাহেবের মেঠ সমাজ কল্যাণ যুব সংঘ” পরিবারটি অনেকদিন ধরে বেশ কয়েকটি সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরনকালে অনন্যদের মধ্যে সাহেবের মেঠ সমাজ কল্যাণ যুব সংঘ’র সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক ইমরান শেখ, আলী আজগরসহ
সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৬ এপ্রিল ২০২২

সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মোংলায় ইফতার সামগ্রী বিতরণ

লিংক কপি হয়েছে!