বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সাভার হাইওয়ে পুলিশের পদক্ষেপ

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ০৮:৪২ পিএম
কপি হয়েছে!

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, সাভার হাইওয়ে থানা পুলিশের কোন সদস্য চাঁদা নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর এই তিনটি সড়কে যানবাহন চালকরা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবেন। হাইওয়ে থানা পুলিশের কোন সদস্য বা কোন ব্যক্তি হাইওয়ে থানা পুলিশ পরিচয়ে কোন যানবাহন বা রিকসা থেকে চাঁদা তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, মহাসড়কে গাড়ি চললে হাইওয়ে পুলিশকে কোন চাঁদা বা মাসোহারা টাকা দিতে হয়না। কেউ টাকা তুললে বা চাইলে তিনি হাইওয়ে থানার ওসির মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান। এছাড়াও তিনি এই মহাসড়কে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে এবং চালকরা যাতে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে সেই প্রতিশ্রুতি দেন।

এদিকে চাঁদা মুক্ত গাড়ি চলাচল করার প্রতিশ্রুতি দেওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর এই তিনটি সড়কে যানবাহন চালকরা সন্তোষ প্রকাশ করেছেন।