বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ০১:১৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে প্রান্ত ক্লিনিক সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে। 

নিহত শরীফ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া এলাকার শহিদ মিয়ার ছেলে। তবে বাবার ক্লিনিক ব্যবসার সুবাধে নগরীর চরপাড়া এলাকাতেই পরিবারের সঙ্গে থাকতেন শরীফ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টার দিকে চরপাড়া এলাকায় নিজ বাসার সামনে দুষ্কৃতকারীরা শরীফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঠিক পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা চলছে।