বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ০৭:৪৭ পিএম
কপি হয়েছে!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চক্রটি ব্যাপক ছিনতাই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার থেকে এলাকায় অভিযান শুরু হয়।

অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।এদের সহযোগীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জিএমপি বাসন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মিনারুল ইসলাম সুজন (২৪), ইদ্রিস মিয়া (৪০), রাজু ওরফে সোহেল( ২২), হৃদয় হোসেন (২০), সুজন রানা (১৯) ও মেহেদী হাসান অপু (২০)।

তাদের কাছ থেকে ২টি সুইস গিয়ার, ১টি চাপাতি ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে বাসন থানায় মামলা করেছে।

বাসন থানার ওসি আব্দুল মালেক খসরু বলেন, গাজীপুর জেলার ব্যস্ততম বাণিজ্যিক প্রাণকেন্দ্র ও ট্রানজিট পয়েন্ট চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাতে কিংবা দিনে সুযোগ পেলেই পথচারীদের সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা করতো।