শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ০২:০৫ পিএম
কপি হয়েছে!

টাংগাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে অসচ্ছল মুসলিম নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা. এম.এ. মান্নান এর সভাপতিত্বে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

ইফতার সামগ্রী উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. আমজাদ হোসেন রতন, ম্যানেজার হাফেজ মাসুম বিল্লাহ, নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর কো-চেয়ারম্যান তাসলিমা আক্তার মুন্নী, সহকারী ম্যানেজার হাসান সাদী প্রমুখ।

উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচী, দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ, মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান, করোনাকালীন মাস্ক বিতরণ, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, রান্না করা খাবার বিতরণ, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, শুকনা খাবার বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।