বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফরিদপুরের সালথায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ০৩:০২ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সালথায় দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া ও জয়ঝাপ, এই দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে এসে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোড়হাট গ্রামে দলপক্ষ তৈরি করা নিয়ে আইয়ুব ঠাকুরের সমর্থকদের সাথে প্রতিপক্ষ মাহবুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সুত্রধরে শুক্রবার সকালে জয়ঝাপ গ্রামের মানিক মাতুব্বরের সমর্থকদের সাথে আগুলদিয়া গ্রামের খোরশেদ খানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে উভয় গ্রামবাসীর অন্তত ১০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার এসআই মোঃ মারুফ হোসেন বলেন, জয়ঝাপ ও আগুলদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।