বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

যুবলীগ কর্মী হত্যার ২৪ ঘন্টার মধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে – পিবিআই

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ০৫:৪৭ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহে ছুরিকাঘাতে নিহত যুবলীগ কর্মী শরীফ চৌধুরী হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হলো। ফুটপাতে চাঁদাবাজির ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরেই শরীফকে খুন করা হয়েছে বলে জানায় পিবিআই।

 

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় নিজ বাসার গলিতে শরীফ চৌধুরীকে উপর্যুপরি ছুরিকাঘাত করছে এক যুবক। একপর্যায়ে জখম হওয়া শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান যুবলীগ কর্মী শরীফ চৌধুরী।

বুধবার রাতে হত্যাকাণ্ডের পর থেকে পলাতক মূল আসামি রাকিবুল হাসান তপুসহ তিনজনকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে পিবিআই। মামলা হাতে পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় তাদের।

পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, শহরের ফুটপাতে চাঁদাবাজির ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রধান আসমিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার সঙ্গে যুক্ত আরও দুজনকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।নিহত শরীফ চৌধুরী বাবার হাসপাতাল ব্যবসা দেখাশোনার পাশাপাশি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানায় তার পরিবার।