২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে এতিমদের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল ২০২২

পবিত্র রমজান মাসজুড়ে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার এতিমখানায় দোয়া ও ইফতারের আয়োজন করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

এরই ধারাবাহিকতায় রোববার (১০ এপ্রিল) সাভারের ৪টি স্থানে ৪৫০ জন এতিম শিশু-কিশোরদের জন্য দোয়া ও ইফতারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসব আয়োজনে স্থানীয় গণম্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌরসভার নামা গেন্ডা ও পশ্চিম ব্যাংক টাউন এলাকার জামি’আ ইহসানিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানায় ১৫০, দারুল আকরাম মাদরাসা ও এতিমখানায় ১৫০, তাহফিজুল কোরআন মাদ্রাসায় ৭৫ এবং দারুল উলুম কাওমী মাদরাসা ও এতিমখানায় ৭৫ জন এতিমকে ইফতার করানো হয়।

পহেলা রমজান থেকে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয় এবং ২৫ রমজান পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১১ এপ্রিল ২০২২

সাভারে এতিমদের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার

লিংক কপি হয়েছে!