শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে গ্রাহকদের ১০ কোটি টাকার আত্মসাৎ এর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৪:২৬ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট বাজারে প্রাণ এনজিও ও উদয় এনজিও এর মালিক এম এ করিম ও সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের ১০ কোটি টাকার আত্মসাৎ / দুর্নীতির বিচারের দাবিতে সোমবার সকালে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে ভুক্তভোগী মোতালেব শেখ , আক্কাস , সালমা , মইদুল জানান, এনজিও কর্মকর্তাদের নিকট আমাদের প্রায় ২শত  লোকের  গচ্ছিত টাকা ফেরত চাইলেই সন্ত্রাসি বাহিনী দিয়ে ও হামলা মামলা দিয়ে নির্যাতন চালায় । তারা আর বলেন , করিম ও সাইফুল একজন সন্ত্রাসী , টাকা আত্মসাৎকারী এবং বেশ কিছু মামলার আসামী বলে জানান তারা ।

গত ৭ ই এপ্রিল এনজিও কর্মকর্তাদের কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে অপারগতা জানায় করিম ও সাইফুল । এতে গ্রাহকদের সাথে কথা  কাটাকাটি হয় । ঐ কথা কাটাকাটির সুত্র ধরে তারা ৫ জনের নামে নুর হোসেন লেলিন বাদী হয়ে কোতয়ালী থানায়  মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছে ।     মামলার আসামীরা হলেন , সাব্বির শেখ , সাকিব শেখ , আকরাম শেখ , জিহাদ মন্ডল ও রেজাউল শেখ ।  যার মামলা নং ২২ , তাং ৮/৪/২২ ইং।

ইতিপূর্বে ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী সহ একাধিক প্রতিষ্ঠানের নিকট তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন ।