কিশোরগঞ্জের কটিয়াদী কৃষি অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মুজিবুর রহমান। ১১ এপ্রিল সোমবার দুপুর কটিয়াদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত উসমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল মোঃ সোনাহর আলী, আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ভর্তুকির বরাদ্দকৃত উন্নত প্রযুক্তির ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ আবু সিদ্দিক।
