শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরের সালথায়  সহিংসতা ঠেকাতে গ্রাম্য মাতুব্বরদের সাথে পুলিশের মতবিনিময়

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১২:৪১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রাম এলাকার উত্তেজনা ও সহিংসতা প্রতিরোধ করার লক্ষে দুই দলের মাতুব্বরদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ।

সোমবার দুপুরে সালথা থানা চত্তরে খারদিয়া, উজিরপুর ও সাধুহাটি গ্রামের দুই দলের মাতবরদের সাথে এ মতবিনিময় করেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা, সার্কেল) মোঃ সুমিনুর রহমান।

এসময় সালথা থানার সেকেন্ড অফিসার এসআই মারুফ হোসেন, যদুনন্দী বিট অফিসার এসআই নাজমুল আলম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু ঠাকুর, আবু বকর ছিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ রফিক মোল্যা, মহব্বত হোসেন ঠাকুর, ইউপি সদস্য ইরোন খন্দকার, আকরাম আলী সহ স্থানীয় তিন গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১০ টায় দুই দলের দেশিও অস্ত্র ঢাল-কাতরা পুলিশের কাছে জমা দিবেন বলে অঙ্গিকার করেছেন দুই দলের মাতুব্বররা।

এদিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া, সেনহাটি ও গোবিন্দপুর গ্রামে রবিবার রাত থেকে উত্তেজনা চলছিলো। এই তিন গ্রামের মাতুব্বরদের সাথে  বিকালে সহিংসতা রোধে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান। এসময় ইউপি সদস্যসহ ওই তিন গ্রামের দুই দলের মাতুব্বররা উপস্থিত ছিলেন।