শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে জাতীয় পরিচয়পত্র পেলো যৌনকর্মীরা

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০১:৩৮ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশে জন্মেও ছিলনা কোন নাগরিক স্বীকৃতি। কারো কারো জাতীয় পরিচয় পত্র থাকলেও অত্যন্ত অসম্মানজনকভাবে পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। তাঁদের সন্তানেরা যখন শিক্ষাজীবনে প্রবেশ করতে যায় তখনই ঘটতো বিপত্তি। তাদের স্কুলে স্বাভাবিক জীবন ছিল না। এ সমস্যা  সমাধানে ফরিদপুরে শাপলা মহিলা সংস্থা থেকে এই বিষয়টি নিয়ে কাজ শুরু করে। প্রতিষ্ঠানটির গভর্নিং বডি মেম্বার হিসেবে ব্লাষ্ট এনজিও জেলা সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী এতে প্রত্যক্ষ সহযোগিতা করেন।

ফরিদপুর সদর নির্বাচন অফিসার মোঃ নুরু আমীন এবং জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রথম দফায় সিএন্ডবি ঘাট ও রথখোলা যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী পেলেন দীর্ঘদিনের প্রত্যাশিত স্বীকৃতি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যাদের মধ্যে ৫ জন উপস্থিত থেকে তা গ্রহণ করেন।

ফরিদপুরে ব্লাষ্ট এনজিও জেলা সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী জানান, যৌনকর্মীরা তারাও মানুষ। তাদেরও নাগরিকের সকল সুযোগ সুবিধা পাওয়ার পরিপূর্ণ অধিকার রয়েছে। তাদের অধিকার ফিরে পেতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আজ তার সুফল পেলাম।

শাপলা মহিলা সংস্থার প্রোগ্রামার প্রশান্ত সাহা বলেন, আমরা ফরিদপুর ও রাজবাড়ীর জেলার যৌনপল্লীর বাসিন্দাদের নিয়েই কাজ করি। তাদের স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা লড়ে যাচ্ছি। আমাদের জন্য পল্লীর বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌন কর্মী জানান, আজ আমাদের নিজেদের মানুষ বলে মনে হচ্ছে। খুবই আনন্দিত যে আমরা এখন এ দেশের নাগরিক। এ কাজে যারা সহযোগিতা করেছে আমি তাদের ধন্যবাদ জানাই।

ফরিদপুর জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান জানান, পবিত্র রমজান মাসে এমন একটি কাজ করতে পেরে খুব ভাল লাগছে। আমরা ধাপে ধাপে সকলেই জাতীয় পরিচয় পত্র প্রদান করবো।