শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে নিখোঁজের ২২ ঘন্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৭:৪৫ পিএম
কপি হয়েছে!

শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজের ২২ ঘণ্টা পর সুলতান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে খাবার খেয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোর।মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে স্থানীয়রা বন বিভাগের পুকুরে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে।

নিহত সুলতান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বালিপাড়া এলাকার মো. রমজানের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত সুলতান অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল।

নিহতের বাবা জানান, সোমবার দুপুরের খাবার খেয়ে অন্য শিশুদের সাথে খেলতে যায় সে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসেনি। রাতে সুলতানের সন্ধান করতে শ্রীপুরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় মোস্তফা কামাল বন বিভাগের পুকুরে সুলতানের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।নিহতের পিতা আরও জানান, শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে লাশ দাফনের ব্যবস্থা করবেন। কিভাবে ওই কিশোর পানিতে পড়ে মারা গেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে বলেন, মৃতের বাবা বিষয়টি থানায় অবগত করেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।