শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৭:৫২ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি জোন সদর কর্তৃক খাগড়াছড়ি জোনের প্রশিক্ষণ মাঠে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন (৩০ বীর)।

মঙ্গলবার (১২ এপ্রিল) আয়ােজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার বৃদ্ধ অসহায়, দুস্থ, এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের মাঝে লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মােঃ শামীম রহমান, ক্যাপ্টেন মােঃ মীম মেহেদী হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট, ৩০ বীর।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের বদৌলতে উপকৃত স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ভবিষ্যতেও এ ধরণের সহযােগিতা প্রদান অব্যাহত রাখার জন্য অনুরােধ জানায়।

এ ব্যাপারে খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাস দমনে যেমন কঠোর ঠিক তেমনি পাহাড়ে দুস্থ গরীব অসহায়
মানুষদের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যেকোন বিপদে পাশে দাঁড়াতে পরিকরবদ্ধ। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে
লক্ষ্যকে সামনে রেখে অত্র জোনের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র জোনের জোন কর্তৃক ভবিষ্যতে অব্যাহত থাকবে।