শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি কাজী মাইনুল ইসলাম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১০:৫০ এএম
কপি হয়েছে!

মার্চ মাসের ক্রাইম কনফারেন্সে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম। সোমবার (১১ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ের কক্ষে তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল,গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।

এর আগেও তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন এবং একাধিক পুলিশি দপ্তরে দায়িত্ব পালনকালে বিশেষ ভূমিকা রাখায় প্রায় অর্ধশতাধিক পুরস্কারে পুরস্কৃত হন চৌকস এই পুলিশ কর্মকর্তা।

এছাড়াও কাজী মাইনুল ইসলামের সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ শ্রেষ্ঠ রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (নিঃ) মোঃ মোখলেছুর রহমান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ) অশোক কুমার দত্ত।

এদিকে সাভার মডেল থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন সর্বমহলে। একাধিকবার ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ অর্জনে আরও এক ধাপ এগিয়ে নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা।